শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইন কেমন কাটছে মোস্তাফিজের?

স্পোর্টস ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১

ভারত থেকে আইপিএল খেলে ফেরার পর হোটেল কোয়ারেন্টাইনে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সঙ্গে আছেন স্ত্রী। ১৪ দিন এভাবেই কাটাতে হবে তাদের। আজ চলছে কোয়ারেন্টাইনের ১২তম দিন। আর দুইদিন পরেই মুক্তি পাবেন। তারপরেও হোটেলবন্দি মোস্তাফিজের শারিরীক কসরত কিন্তু থেমে নেই। সোশ্যাল সাইটে পাওয়া গেল তারই প্রমাণ।

এর আগেও নিজের কোয়ারেন্টিন আপডেট দিয়েছেন মোস্তাফিজ। ‘বন্দি’ অবস্থায় সাক্ষাতকারও দিয়েছেন।

আজ সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, কাটার মাস্টারকে শারীরিক কসরত করতে। ক্যাপশনে ছোট করে লেখা ‘কোয়ারেন্টিন ডে ওয়ার্কআউট’। ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেল রুমে থাকা সোফাসেটের ওপর তিনটি ডাম্বেল রেখে ব্যায়াম করছেন মোস্তাফিজ।

প্রসঙ্গত, করোনায় মাঝপথে স্থগিত হওয়া এবারের আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজ। রাজস্থান রয়্যালস তাকে সবগুলো ম্যাচই খেলিয়েছে। আইপিএল স্থগিতের পর গত ৬ মে ভাড়া করা বিমানে সাকিব আল হাসান এবং মোস্তাফিজ দম্পতিকে দেশে পাঠায় আইপিএল কর্তৃপক্ষ।

ঢাকা বিমানবন্দর থেকেই সাকিবকে রাজধানীর গুলশানের বিলাসবহুল হোটেল ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’ আর মোস্তাফিজ দম্পতিকে ‘সোনারগাঁও হোটেলে’ কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তারা দুইবার করে করোনা নেগেটিভ হয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ