শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

কোহলির পর টেস্ট অধিনায়ক কে, মুখ খুললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

টিন ইন্ডিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তাও এখনো নানা জল্পনা রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তবে ঘোষণা না এলেও সেই তালিকায় এগিয়ে রোহিত শর্মা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্‍কারে কারো নাম না বললেও তিনি জানান, ‘নেতৃত্বের দায়িত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। যে সেগুলো পূরণ করতে পারবে সেই অধিনায়ক হবে। আমার বিশ্বাস, নির্বাচকদের মাথায় কারো নাম রয়েছে। সভাপতি এবং সচিবের মতো বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ওরা আগে আলোচনা করবে। ঠিক সময়েই নতুন অধিনায়কের নাম জানানো হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি আকস্মিকভাবে টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দেন সময়ের অন্যতম সেরা ভারতীয় ব্যাটার কোহলি। এর মধ্য দিয়ে ভারতের কোনো ফরম্যাটের নেতৃত্বে নেই তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ