শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

কোহলির অন্যরকম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

ব্যাট হাতে আরও একবার দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন বিরাট কোহলি। সোমবার (২৫ মার্চ) এম চিন্নস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটসম্যান। দুর্দান্ত ইনিংস খেলে পাঙ্গাব কিংসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন কোহলি।

কোহলির আগে শুধু দুইজন ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে অর্ধশতকের সেঞ্চুরি করেছেন। সেই দুই ব্যাটসম্যান হলেন ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার। এবার তাদের তালিকায় যোগ দিলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ওপেনারের ঝুলিতে রয়েছে ১১০টি অর্ধশতকের ইনিংস। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০ ওভারের ক্রিকেটে ১০৯ বার অর্ধশতকের ইনিংস এই অজি ব্যাটার। এই দু’জনের পর তৃতীয় স্থানে জায়গা করে নিলেন কোহলি।

এদিকে কোহলির রেকর্ডের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ছুঁড়ে দেয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় কোহলির দল।


এই ক্যাটাগরির আরো সংবাদ