শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

কোহলিদের দ্রুত ভ্যাকসিন দিতে চায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

করোনার টিকা নিয়ে এখনও জনমনে আতঙ্ক রয়েছে। মহামারির সংক্রমণ থেকে রক্ষা পেতে যারাই করোনার ভ্যাকসিন নিয়েছেন তাদের অনেকের মধ্যেই প্রতিক্রিয়া দেখা গেছে। যে কারণে করোনার ভ্যাকসিন নিতে জনমনে ভয় কাজ করছে।

সেই আতঙ্কের মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিরাট কোহলিদের দ্রুত সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন দিতে ওঠেপড়ে লেগেছে।

ভারতীয় একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, বিরাট কোহলিদের যাতে করোনার ভ্যাকসিন দ্রুত সময়ের মধ্যে দেয়া হয় সেজন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে।

শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে শুরু হতে যাচ্ছে চার টেস্টের সিরিজ। হোম সিরিজের আগে কোহলিদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই হয়তো দ্রুত ভ্যাকসিন দিতে চাচ্ছে বিসিসিআই।

চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্টের প্রস্তুতির আগে সোমবার শেষ হয়েছে কোহলিদের কোয়ারেন্টিন পর্ব। রাহানেদের করোনার সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

কিন্তু লম্বা সময় ধরে কোয়ারেন্টিনে থেকে ধারাবাহিক পারফর্ম করা সত্যিই কঠিন। সেজন্যই কোহলিদের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছে বিসিসিআই।


এই ক্যাটাগরির আরো সংবাদ