শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

কোভিড আক্রান্ত চেলসি কোচ টাচেল

স্পোর্টস ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

কোভিড পজিটিভ হয়েছেন চেলসির কোচ থমাস টাচেল। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। 

প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে শনিবারের ম্যাচের এক ঘন্টা আগে এই খবর নিশ্চিত করা হয়। যে কারণে টাচেল ম্যাচটিতে ডাগ আউটে থাকতে পারেননি।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহে আবু ধাবিতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগেই হয়ত তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

আগামী বুধবার আবু ধাবীর মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ক্লাব আল জাজিরা অথবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী আল হিলাল ক্লাবের মধ্যে বিজয়ী একটি দলের মোকাবেলা করবে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন চেলসি। ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে চেলসি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবু ধাবীতেই থাকবে।

২০১২ সালে সর্বশেষ ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলেছিল চেলসি। জাপানে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাজিলিয়ান ক্লাব কোরিন্সিয়ান্সের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতে নেয়া হয়নি ব্লুজদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ