শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

কোটি টাকা কেলেঙ্কারি বিজেপি’র বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

কোভিড-১৯ মহামারির সময় কোটি কোটি টাকার কেলেঙ্কারি অভিযোগে বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোলপাড় শুরু হয়েছে। তাকে কেন্দ্র করে কঠোরভাবে বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। কর্ণাটকে বিজেপি’র শাসনামলে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্যের রাজনীতি। কর্ণাটকের মূখ্যমন্ত্রী ও ‘মুডা এবং বল্মিকী কর্পোরেশন’ কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন।

আসলে, কোভিডের সময়ে সরকারি তহবিলের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিচারপতি জন মাইকেল ডি কুনহা এই কথিত কেলেঙ্কারিতে সরকারের কাছে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকেও এই রিপোর্ট নিয়ে আলোচনা হয়।

রাজ্যে করোনা মহামারির সময় মোট ব্যয়ের পরিমাণ ছিল ১৩ হাজার কোটি টাকা। যদিও আনুষ্ঠানিকভাবে কোন পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

পিটিআই জানিয়েছে, কোভিডের সময় ১ হাজার কোটি টাকা অপব্যবহারের অভিযোগ উঠেছে। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে বলে জানা গেছে। সংসদের শীতকালীন অধিবেশনেও রিপোর্ট পেশ করা হতে পারে বলে জল্পনা-কল্পনা চলছে। কমিটি যাতে চূড়ান্ত প্রতিবেদন পেশ করতে পারে তার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে সরকার।

কর্ণাটকে, তৎকালীন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার নেতৃত্বে রাজ্যে বিজেপি কোভিডের জন্য কোটি কোটি টাকার তহবিলের অপব্যবহারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে বিচারপতি জন মাইকেল ডি’কুনহার একটি প্রাথমিক রিপোর্ট বৃহস্পতিবার মন্ত্রিসভায় পেশ করেছেন।

২০২৩ সালে ক্ষমতায় আসার পর, এই বছরের আগস্টে কথিত কোভিড কেলেঙ্কারির তদন্তের জন্য কর্ণাটক হাইকোর্টের সাবেক বিচারপতি এমডি কুনহার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল। সম্প্রতি এই কমিশনের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকেও এই কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী এইচ কে পাতিল বলেছেন, মুখ্যমন্ত্রী বিচারপতি কুনহার প্রাথমিক কোভিড রিপোর্ট মন্ত্রিসভার সামনে পেশ করেছিলেন। রিপোর্টে কোটি টাকার অনিয়মের কথা বলা হয়েছে। অনেকগুলো ফাইল হারিয়ে যাওয়া কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। (বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ