শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরকে বরখাস্ত করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরাত সিটিনকিয়াকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বৈশ্বিক মার্কেটে একটি ধাক্কা খাওয়ার পর এর আগে গভর্নরকেও বরখাস্ত করা হয়েছিল।

প্রবীণ ব্যাংকার সিটিনকিয়া এর আগে ইস্তানবুলের স্টক এক্সচেঞ্জেও কাজ করেছেন। ২০১৯ সালে তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন। মঙ্গলবার মধ্যরাতের পর তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

দেশটির অফিসিয়াল গেজেটের বরাতে ফিন্যানসিয়াল টাইমস এমন খবর দিয়েছে।

মুরাত সিটিনকিয়ার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে মর্গান স্ট্যানলির সাবেক বোর্ড সদস্য মোস্তফা দুমানকে।

গত ২০ মার্চ ব্যাংকটির সংস্কারপন্থী গভর্নর নাসি আগবালকে আকস্মিকভাবে বরখাস্ত করেন এরদোগান।

তিনি উচ্চ সুদের হারের বিরোধী ছিলেন। তার জায়গায় বসানো হয়েছে সাহিব কাভিসগলুকে।

এতে ব্যাংকের সোবগ্রহীতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিজেদের সঞ্চয় নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ