শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

কুমিল্লায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বন্যার্তদের মাঝে সহযোগিতা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ২৮ আগষ্ট দিনব্যাপী কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাসুক- এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারীর নেতৃত্বে মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ কয়েকটি টিমে ভাগ হয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার মুড়ি,বিস্কুট,খাবার স্যালাইন, ঔষধ,স্যাভলন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, গ্যাস লাইটসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ।

এই সময় ফোরামের কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাসুক এ মইনুদ্দীন বলেন, ময়নীয়া যুব ফোরাম বিভিন্ন দুর্যোগ, দূর্বিপাকে ২০১৪ সাল থেকে অত্যন্ত দক্ষতার সাথে মানুষের পাশে থেকে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। পরিবেশের সুরক্ষায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে প্রতিবছর দেশব্যাপী ৫ লক্ষ গাছের চারা রোপন করে যাচ্ছে। তিনি বলেন আজ ভয়াবহ বন্যার কারণে চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে অসহায় জীবনযাপন করছে। মানুষের এই কঠিন মুহূর্তে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন বন্যার পরবর্তী পরিস্থিতিতে মানুষকে পূর্ণবাসনের প্রয়োজন হবে, এবং পানি বাহিত বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে। এই সময়ে মানুষের পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সবাইকে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তাঁর সাথে ছিলেন, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন, কুমিল্লা মহানগর সভাপতি হাবিবুর রহমান পায়েল,মোঃ আবুল কালাম খলিফা ইকবাল কবির,মোহাম্মদ আরিফুর রহমান, ফরহাদ মুন্সিসহ মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ