ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বিয়ে করেছেন গায়ক মাঈনুল আহসান নোবেল।
বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বিয়ে সম্পন্ন হয়। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নোবেলের আবেদন মঞ্জুর করে তাকে বিয়ে করার অনুমতি দেয়।
গত ২০ মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হন গায়ক নোবেল। অভিযোগ রয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদীর সঙ্গে পরিচয় হয়। ২০২৪ সালের ১২ নভেম্বর ঢাকা মোহাম্মদপুরে বাদীকে নিজের বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং ভিডিও ধারণ করেন। বাদীকে ভয় দেখিয়ে তাকে আটক রাখার অভিযোগও রয়েছে।
ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাদীর পরিবারের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে নোবেল কারাগারে বন্দি আছেন।
বিয়ের সময় উপস্থিত ছিলেন দুই পক্ষের সাক্ষীরা।