শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

‘কল অব ডিউটি’র নতুন মালিক মাইক্রোসফট

আইটি ডেস্ক / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

‘কল অব ডিউটি’ ভিডিও গেম নির্মাতা ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ সংস্থাটি কিনে নিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, ৬৮.৭ বিলিয়ন মার্কিন ডলার খরচে এই গেম সংস্থাটির অধিগ্রহণ করছে তারা। এটাই গেম সেক্টরের সর্বকালের বৃহত্তম চুক্তি।

মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা এই বিষয়ে বলেছেন, ‘‘বর্তমানে সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে বিনোদনের সবচেয়ে গতিশীল এবং উত্তেজনাপূর্ণ বিভাগ হলো গেমিং। মেটাভার্স প্ল্যাটফর্মের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গেমিং।’’

তিনি আরও বলেন, ‘‘কোভিড-১৯ মহামারি চলাকালীন ভিডিও গেমের চাহিদা অনেকটাই বেড়েছে। কারণ, ঘরে আটকে থাকা মানুষ নিজেদের বিনোদনের জন্য আরও বেশি বেশি করে গেম খেলছে।’’

গত বেশ কয়েক বছর ধরে মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মের সঙ্গে সোনির প্লেস্টেশন গেমিং প্ল্যাটফর্মের টক্কর চলে আসছিলো। এতদিন বেশ কিছু এক্সক্লুসিভ গেমের দৌলতে অনেকটাই এগিয়ে ছিল প্লেস্টেশন। কিন্তু এবার অ্যাক্টিভিশন ব্লিজার্ডের কল অব ডিউটি এবং ওভারওয়াচের মতো গেম মাইক্রোসফটের এক্সবক্স গেমিং প্ল্যাটফর্মকে এগিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে মাইক্রোসফটের অধিগ্রহণের পরও অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন বর্তমান সিইও ববি কোটিক।

সূত্র: ইনসাইডার


এই ক্যাটাগরির আরো সংবাদ