শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

কলকাতার সিনেমায় তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী প্রথমবার পা রাখতে যাচ্ছেন বড় পর্দায়। তবে দেশের নয়, ফারিণের ক্যারিয়ারে প্রথম সিনেমা হতে যাচ্ছে ভারতীয় প্রখ্যাত নির্মাতা অতনু ঘোষের হাত ধরে।

‘রবিবার’ খ্যাত কলকাতার এই নির্মাতার সিনেমাতে ফারিণের সুযোগ পাওয়ার নেপথ্যে রয়েছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’।

ওটিটি প্লাটফর্ম জি-ফাইভের জন্য নির্মিত ফারুকীর ওই ওয়েব সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করে তুমুল প্রশংসিত হন ফারিণ। সেখানে তার দুর্দান্ত অভিনয় চোখ এড়ায়নি নির্মাতা অতনু ঘোষের। ফারিণের সেই সিরিজটি দেখেই নির্মাতা তার নতুন সিনেমার জন্য বাংলাদেশের এই তারকা অভিনেত্রীকে নির্বাচন করেন বলে জানান

কলকাতার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতনুর ১০ নম্বর সিনেমা হতে যাচ্ছে ‘আরও এক পৃথিবী’। সিনেমার প্রেক্ষাপট এবার সুদূর লন্ডন। শুধু তাই নয়, অতনুর এই সিনেমাতে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য এবং অনিন্দিতা বসু।

অতনুর এই সিনেমা মূলত চারজনের গল্প বলবে। যে চারজন মানুষের মাথার উপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদ খোঁজার গল্পই বলবে অতনুর এই সিনেমা। এই চার চরিত্রর আলাদা আলাদা চার গল্পই এক সুতোয় বাঁধবেন পরিচালক অতনু।


এই ক্যাটাগরির আরো সংবাদ