শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে বলে জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কানাডার এই প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের খবর দেওয়া হয়েছে। 

ট্রুডো বলেছেন, কোভিড-১৯ পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে। বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন। দেশটির জনস্বাস্থ্য বিধি মেনে অনলাইনের মাধ্যমে সরকারি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমি ভালো বোধ করছি। চলতি সপ্তাহে জনস্বাস্থ্য বিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। দয়া করে সবাই টিকা নিন এবং অন্যদের উত্সাহিত করুন।

এর আগে, গত সপ্তাহে জাস্টিন ট্রুডোর এক সন্তান করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে যান কানাডার এই প্রধানমন্ত্রী। তবে সেই সময় করোনার র‌্যাপিড টেস্টে নেগেটিভ ফল আসে তার।


এই ক্যাটাগরির আরো সংবাদ