বাংলাদেশ দলে চোটের মিছিলের পর এবার হানা দিল করোনাভাইরাস। যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিব আল হাসান কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ছিটকে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল থেকে।
আজ মঙ্গলবার আমেরিকা থেকে ঢাকায় ফেরেন সাকিব। রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তার করোনায় আক্রান্তের খবর। নিশ্চিত করা হয় তার খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্টে। এ অলরাউন্ডার নিজের বাসায় আইসোলেশনে আছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে। শুরু হবে আগামী ১৫ মে। আগেভাগেই বন্দরনগরীতে ক্যাম্প শুরু করেছে মুমিনুল হকের দল। সাকিবের যোগ দেওয়ার কথা ছিল আগামীকাল বুধবার কিন্তু মার্কিন মুলুক থেকে দেশে ফিরেই পেলেন দুঃসংবাদ।