শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

কচুয়ায় রবি মৌসুমে সমলয়ে চাষাবাদ কর্মসূচি ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রিপোটারের নাম / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ায় ২০২০-২০২১ অর্থবছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ কর্মসূচি ও রাসায়ানিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার কান্দিরপাড় গ্রামে এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, চাঁদপুর নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

এসময় কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবু লাল সাহা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব, উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, সমাজ সেবক সাইফুর রহমান বাহাদুরসহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রেতে উৎপাদিত ধানের চারা মেশিন দিয়ে বিদ্যালয়ের পাশে তৈরি করা জমিতে রোপন করা হয়।

একই দিনে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস কচুয়ায় বিভিন্ন ইউপি সচিবদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন এবং কচুয়া থানা পরিদর্শন করেন। থানা পরিদর্শন কালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ