শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ওয়ানডে ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

অবশেষে জল্পনা সত্যি হলো। ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি। নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। 

ফলে দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে অধিনায়ক হলেন রোহিতই।

এনডিটিভির খবরে বলা হয়েছে, নভেম্বর মাসে ভারতের ওপেনিং ব্যাটার রোহিত শর্মাকে টি-টোয়েন্টি টিমের অধিনায়ক করা হয়। এছাড়া তিনি দেশটির টেস্ট ক্রিকটের সহ-অধিনায়কের দায়িত্বেও রয়েছেন।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোহলি যে দিন থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন, সে দিন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, ওয়ানডে ক্রিকেটেও তাকে হয়তো আর অধিনায়ক রাখা হবে না। যদিও নিজের মুখে তিনি কিছুই বলেননি। তবে এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে, অল ইন্ডিয়া নির্বাচক কমিটি তাকে শুধু টেস্ট দলের অধিনায়ক রাখতেই আগ্রহী। তখণ থেকেই রোহিতকে কোহলির উত্তরসূরি ভাবা হচ্ছিল।

রোহিত শর্মা এত বছর আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলভাবে নেতৃত্ব দিয়ে পাঁচটি ট্রফি জিতেছেন। সেখানে কোহলি নিজের দলকে এক বারও আইপিএল জেতাতে পারেননি। সাম্প্রতিক কালে সীমিত ওভারেও তার অধীনে ভারতের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ফলে রোহিতকে যে দায়িত্ব দেওয়া হবে, এটা অনুমান করেই নেওয়া হয়েছিল। বুধবার সরকারিভাবে সেই সিদ্ধান্তই জানানো হলো।

জানা গেছে, নির্বাচকদের তরফে রোহিত এবং কোহলি, দু’জনের সঙ্গেই আলাদা করে কথা বলা হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে রোহিত কোন পথে দলকে নিয়ে যেতে চাইছেন, সেটাও জানতে চাওয়া হয় তার কাছে। রোহিতের উত্তরে সন্তুষ্ট হয়েই তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ