শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

এ বছর চীনের ২০০ কোটি টিকা পাবে বিশ্ব : জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার বলেছেন, চীন এ বছর গোটা বিশ্বে ২০০ কোটি ডোজ কোভিড টিকা সরবরাহের চেষ্টা করবে এবং কোভ্যাক্স নামে পরিচিত ডব্লিউএইচও’র আন্তর্জাতিক টিকা বিতরণ ব্যবস্থায় ১০০ মিলিয়ন ডলার অনুদান দেবে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী ভ্যাকসিন সহযোগিতার আন্তর্জাতিক একটি ফোরামে এক লিখিত ভিডিও বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘চলতি বছরজুড়ে চীন বিশ্বকে মোট ২০০ কোটি ডোজ টিকা সরবরাহ করার চেষ্টা করবে।’

শি জিনপিং আরও বলেছেন, উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে টিকা বিতরণের জন্য চীন কোভ্যাক্সকে ১০০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছে। বিশ্বজুড়ে সুষ্ঠু ও সমহারে টিকা বণ্টনের জন্য গত বছরের মাঝামাঝি কোভ্যাক্স কর্মসূচি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত সপ্তাহে এশিয়া প্যাসিফিক কো-অপারেশন (এপেক) জোটের রাষ্ট্রপ্রধানদের নিয়ে অভূতপূর্ব এক জরুরি অনলাইন বৈঠকে করোনার বিরুদ্ধে লড়াই করতে উন্নয়নশীল দেশগুলোকে ৩ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পর আজ এই ঘোষণা দিলেন জিনপিং।

এই তহবিলের লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোকে করোনা মহামারির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করা।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, বছরের শুরু থেকে চীন ইতোমধ্যে অন্যান্য দেশে ৭০০ মিলিয়নের বেশি ডোজ টিকা সরবরাহ করেছে। চীনের রফতানি করা এই ৭০ কোটি টিকা পাওয়া দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।

চীনের প্রেসিডেন্টের এই ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন উন্নয়নশীল দেশগুলোতে ১০ কোটির বেশি টিকা দান করার ঘোষণা দেন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশকে ১১ কোটি ডোজ কোভিড টিকা দান করেছে।

গত মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২ সালের মধ্যে ১১০টি দেশে টিকা পাঠানোর যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, চলতি আগস্ট মাসের শেষ থেকে এসব দেশে আরও ৫ লাখ করে ডোজ টিকা পাঠানো শুরু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ