শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

চলতি বছরে ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবারে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘন্টা।

ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে ঘরে বসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। এসএসসি ও এইচএসসি’র ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ যথাক্রমে চলতি বছরের ১৩ এপ্রিল ও ৮ জুন। দুটো পরীক্ষাতেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করা হবে।

এবারের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন হবে। আবশ্যিক বিষয়াবলি বাংলা, ইংরেজি, গণিতের সাথে বিভাগ ভিত্তিক অন্যান্য বিষয়াবলির উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও অন্যান্য বিভাগ ভিত্তিক বিষয়ের সাথে ঐচ্ছিক বিষয়েও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ