শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

এশিয়ার ডিজিটাল তারকার তালিকায় পরীমনি

বিনোদন ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (ফাইল ছবি)

এশিয়ার ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করেছে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এই তালিকায় ৭০তম স্থানে রয়েছেন পরীমনি। ফোর্বসের দেওয়া তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৮ বছর বয়সি এই অভিনেত্রীর বর্তমানে ১ কোটি অনুসারী রয়েছে।

পরীমনি ছাড়াও এই তালিকায় এশিয়ার জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, ব্যান্ডদল স্থান পেয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ডদল ‘ব্ল্যাকপিংক’। এরপর আছেন চীনা অভিনেতা জ্যাকসন ইয়ে। তৃতীয় স্থানে থাই অভিনেত্রী দাভিকা হুরনে। শীর্ষ পাঁচে আরো আছেন—বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং ভিয়েতনামের মডেল-অভিনেত্রী-গায়িকা চি পু। এছাড়াও এই তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড দল বিটিএস, অক্ষয় কুমার, শাহরুখ খান, অভিনেত্রী আলিয়া ভাট প্রমুখ।

‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পরীমনি। ক্যারিয়ারের শুরুতে সর্বাধিক সংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় উঠে আসেন তিনি। অভিষেকের বছরই তার অভিনীত ছয়টি চলচ্চিত্র মুক্তি পায়। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

পরীমনি অভিনীত পরবর্তী সিনেমা ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে এটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ