শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

এলপিএল খেলার আগ্রহ সাকিব-তামিমের

স্পোর্টস ডেস্ক / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

শুধু বাংলাদেশি ক্রিকেটার নয়, প্রথম আসরের সাফল্যের পর এলপিএল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যেও। সম্প্রতি শেষ হওয়া পিএসএলে ভালো খেলা জেমস ফকনার, উসমান খাজাও ড্রাফটে নাম লিখিয়েছেন। নিউজিল্যান্ডের আইপিএল জেতা পেসার মিচেল ম্যাকলেনাহানও খেলতে চান শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে বড় নাম ফাস্ট বোলার মরনে মরকেল।

ক্রিকেটারদের সাড়া দেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাভিন বিক্রমারত্নে ক্রিকবাজকে বলেছেন, ‘গতবারের সাফল্যই পার্থক্যটা গড়ে দিয়েছে। অনেকেই এখন এলপিএলে খেলতে চায়। এটা নিশ্চয়ই আমাদের লিগ ও আমাদের ক্রিকেটের জন্য ভালো খবর।’

এলপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন যাঁরা:
বাংলাদেশ: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ।
অস্ট্রেলিয়া: উসমান খাজা, বেন ডাঙ্ক, কালাম ফার্গুসন, জেমস ফকনার, বেন কাটিং।
ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান, শেলডন কটরেল, রায়াদ এমরিত, রবি রামপল, ডোয়াইন স্মিথ, দিনেশ রামদিন, জনসন চার্লস, রোম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড।
পাকিস্তান: হারিস সোহেল, ওয়াকাস মকসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মকসুদ, শান মাসুদ, আনোয়ার আলী, আম্মাদ বাট।
দক্ষিণ আফ্রিকা: রাইলি রুশো, জন জন ট্রেভর স্মটস, মরনে মরকেল, রাসি ফন ডার ডুসেন, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, হার্ডাস ভিলজোয়েন, ডেভিড উইসে।
আফগানিস্তান: আসগর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নবীন–উল–হক, উসমান শিনওয়ারি, রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, কায়েস আহমেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ