শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

এলপিএলে খেলার প্রস্তাব পেলেন শরিফুলও

স্পোর্টস ডেস্ক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য কলম্বো স্টার্স থেকে প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

জাতীয় দলের দুই সতীর্থ পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার তাওহিদ হৃদয়ের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষা করছেন শরিফুলও।তাসকিনকে দলে নিতে চায় ডাম্বুলা আউরা এবং এখনও কোন বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলা হৃদয়কে প্রস্তাব দিয়েছে বর্তমান  চ্যাম্পিয়ন জাফনা কিংস।বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুনও এলপিএলে খেলবেন। দু’জনকেই দলে নিয়েছে গল টাইটান্স।

বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন দারুণ ফর্মে থাকা সাকিব। দারুণ ছন্দে আছেন বর্তমানে জিম আফ্রো টি-টোয়েন্টি লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলা তাসকিনও। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করেছেন তাসকিন। কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় চাপ বিবেচনায় অনাপত্তিপত্র দেয়া হয়নি তাকে।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলে লক্ষেèৗ সুপার জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ