শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

এবার শচিনকে ছাড়িয়ে অনন্য কোহলি

স্পোর্টস ডেস্ক / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে গোহাটিতে প্রথম একদিনের ম্যাচে খেলতে নামার আগে বিরাট কোহলির সামনে সুযোগ ছিল তিনটি নজির গড়ার। তার মধ্যে দু’টি নজির গড়লেন তিনি। একটি ক্ষেত্রে শচিন টেন্ডুলকারকে ছাপিয়ে গেলেন, অপর এক ক্ষেত্রে ধরে ফেললেন ব্যাটিং মাস্টারকে।

ঘরের মাঠে ১৬৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে শচিনের শতকের সংখ্যা ২০টি। তার এই বিশ্বরেকর্ড থেকে মাত্র একটি শতক দূরে ছিলেন কোহলি। আজ গোহাটিতে শচিনের সেই নজির স্পর্শ করলেন এই তারকা। দেশের মাটিতে ২০টি শতরান হলো প্রাক্তন অধিনায়কের। তার জন্য শচিনের থেকে ৬২টি ম্যাচ কম, ১০২ ম্যাচ সময় নিয়েছেন তিনি।

অপর একটি পরিসংখ্যানে এদিন শচিনকে ছাপিয়ে গেছেন কোহলি। ভারত-শ্রীলঙ্কার মধ্যকার একদিনের ক্রিকেটের লড়াইয়ে সব চেয়ে বেশি শতক হাঁকানোর কৃতিত্ব এতদিন যৌথভাবে ছিলো শচিন ও কোহলির দখলে। দুজনেই করেন আটটি করে শতরান।

গোহাটিতে এদিন শ্রীলঙ্কার বিপক্ষে নিজের নবম শতরান তুলে নিলেন কোহলি। আর এ জন্য তিনি সময় নিয়েছেন মাত্র ৪৮টি ম্যাচ। যেখানে শচিনকে খেলতে হয় ৮৪টি ম্যাচ।

আরও একটি নজিরের কাছাকাছি রয়েছেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচে আসতে গেলে কোহলির দরকার ছিল ১৮০ রান। তার মধ্যে গোহাটিতে এদিন ১১৩ রানের ইনিংস খেলেন তিনি।

অর্থাৎ আর মাত্র ৬৭ রান করলেই লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে টপকে তালিকায় পাঁচ নম্বরে চলে আসবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই তালিকার শীর্ষে যথারীতি শচিনই। তিনি ৪৬৩টি ম্যাচ খেলে করেন ১৮,৪২৬ রান। কোহলির রান এখন ১২,৫৮৪।

এদিকে, চট্টগ্রামের পর গোহাটি, পর পর দুটি এক দিনের ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম শতরান করে ফেললেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন ৮০ বলে শতরান করলেন বিরাট।

যদিও এই ইনিংসে দুবার তার সহজ ক্যাচ ফেলে দেয় শ্রীলঙ্কা। বিরাটের ক্যাচ ফেলা যে কত ভয়ঙ্কর হতে পারে, তা দেখলেন দাসুন শনাকারা। বিরাটের ইনিংস শেষ হয় ৮৭ বলে ১১৩ রান করে। যাতে ভর করে এদিন ৭ উইকেটে ৩৭৩ রানের স্কোর গড়ে ভারত।

দলের পক্ষে এদিন কোহলি ছাড়া অন্যদের মধ্যে রোহিত ৮৩, শুভমন গিল ৭০ ও লোকেশ রাহুল ৩৯ রান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ