শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

এবার পুরো শক্তি নিয়ে মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

বিশ্বকাপ বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলে আবারও মাঠে গড়াতে যাচ্ছে। আগামী মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল। এরই মধ্যে ২৫ সদস্যের এই স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা সেই ৮ ফুটবলারকে রেখেছেন কোচ তিতে।

গত মাসের শুরুর দিকে ইপিএলের ক্লাবগুলোর অনাগ্রহে সেই আট ফুটবলারকে দলে ডেকেও পায়নি। কারণ যুক্তরাজ্য থেকে ব্রাজিল গেলে ১৪ দিনের কোয়ারেন্টিন ও যুক্তরাজ্যে ফেরার পর ১০ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে যেকোনো ব্যক্তিকে। তাই তাদের ছাড়াই দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামে ব্রাজিল।
তবে এবার আর দ্বিতীয় সারির কেউ নেই, পুরো শক্তি নিয়ে মাঠে নামবে ব্রাজিল। সূচি অনুযায়ী তিন ম্যাচের প্রথম ম্যাচ ৮ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর কলম্বিয়ার বিপক্ষে। আর ১৫ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে নেইমার-ভিনিসিউসরা।

  • ব্রাজিলের ২৫ সদস্যের দল:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদারসন ও ওয়েভারটন।

ফুলব্যাক: দানিলো, এমারসন রয়্যাল, আলেক্স স্যান্দ্রো ও গুইলহের্মে আরানা।

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদার মিলিতাও ও লুকাস ভেরিসিমো।

মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনহো, গার্সন, এভারটন রিবেইরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা ও এদেনিলসন।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসাস, অ্যান্থনি, রাফিনহা, গাবি, মাতিয়াস কুনহা, নেইমার জুনিয়র ও ভিনিসিউস জুনিয়র।


এই ক্যাটাগরির আরো সংবাদ