শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

এবার পরিচালনায় দিশা পাটানি

বিনোদন ডেস্ক / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নতুন পরিচয়ে আসছেন বলিউড তারকা দিশা পাটানি। এতদিন অভিনেত্রী হিসেবে জানান দিলেও এবার আসছেন পরিচালক হয়ে। তবে বড় পর্দা দিয়ে নয়, একটি মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচালনার খাতায় নাম লেখালেন দিশা। ‘কিউ কারু ফিকার’ শিরোনামে একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি। ইনস্টাগ্রামে মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করে খবরটি নিজেই জানিয়েছেন দিশা। করেছে পোস্টার প্রকাশও।

দিশা লিখেছেন, ‘যে জিনিসগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা ছেড়ে দেওয়াই ভালো। ‘কিউ কারু ফিকার’-এর পোস্টার শেয়ার করছি। প্লে ডিএমএফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।’

মিউজিক ভিডিওর খবর প্রকাশের সঙ্গে সঙ্গে দিশার মন্তব্য বিভাগটি অভিনন্দন বার্তায় ভরে গেছে। অভিনেতা টাইগার শ্রফের বোন কৃষ্ণা লিখেছেন, ‘তোমার জন্য খুব গর্বিত দি!’ অভিনেত্রী মৌনি রায় লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’ অভিনেত্রী এলি আভরাম লিখেছেন, ‘এটা খুব দুর্দান্ত দি!’ দিশা পাটানিকে শেষ দেখা গিয়েছিল ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায়। ‘কিউ কারু ফিকার’ গানটি গেয়েছেন নিখিতা গান্ধী এবং সুর করেছেন বৈভব পানি। গানের কথা লিখেছেন বায়ু। পরিচালনার পাশাপাশি গানটিতে মডেলিং ও ভয়েস ওভারও দিয়েছেন দিশা। আগামীকাল ২১ আগস্ট ইউটিউবে মুক্তি পাবে দিশা নির্মিত এই গানটি।

২০১৫ সালে ‘লোফার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিশার। এরপর বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে খুব অল্প সময়েই নিজের জায়গা তৈরি করেন এই নায়িকা। দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক ভিলেন রিটার্ন’। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পায় এটি। তবে বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয় সিনেমাটি। বর্তমানে ৩টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিশা। এর মধ্যে হিন্দি ভাষার ‘যোধা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না। তাছাড়া তামিল ভাষার ‘কাঙ্গুবা’ ও তেলেগু ভাষার ‘কালকি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ