শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ঈদে হলে আসছে শাকিব খানের দুই সিনেমা

বিনোদন ডেস্ক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
শাকিব খান

হলে নতুন সিনেমা ফিরলেও দীর্ঘদিন হলে নেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কোনো সিনেমা। তবে দর্শকদের সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। আগামী ঈদুল ফিতরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের দুই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির দেড় মাস আগেই সিনেমাগুলোর হল বুকিং এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

জানা গেছে, এবারের ঈদে শাকিব খানের ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি মুক্তি পাচ্ছে। মুক্তির দেড় মাস আগেই সিনেমা দুটির হল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘‘এরইমধ্যে ১৫টির মতো হল চূড়ান্ত হয়েছে। মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে। তবে মাত্রই তো শুরু হলো। আমাদের হাতে এখনও দেড় মাস সময় আছে। এরমধ্যে পুরনো অনেক হলই খুলবে।’’

উল্লেখ্য, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গলুই’। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এস এ হক অলিকের পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

অন্যদিকে, অ্যাকশন ঘরানার সিনেমা ‘বিদ্রোহী’ এর আগে একাধিকবার মুক্তির কথা বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তবে প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানান, তারা ৬ মাস আগেই মুক্তির ডেট নিয়ে রেখেছেন। এবার ঈদে সিনেমাটি আসছে।

‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। শাকিব খান ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মৃদুলাসহ অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ