শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ঈদের ছবি নিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

বহুদিন ধরে আছি দেশের বাইরে। ঈদও হচ্ছে তাই সবার থেকে দূরে। তবে দূরে থাকলেও আছি ভক্ত ও দর্শকদের সঙ্গে, ঈদে মুক্তি পাওয়া আমার দু’টি সিনেমা নিয়েই। একটি ‘বিদ্রোহী’, অন্যটি ‘গলুই’।

দর্শকের ভালোবাসা ও আগ্রহের কারণেই শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। বিগত বছরগুলোতেও দর্শক আগ্রহের কারণে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে আমার সিনেমা। আশা করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
করোনার এই সংকট সময়ে শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারটি নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক ও আনন্দের সংবাদ। দর্শক চাহিদা ও ভালোবাসার প্রতি বরাবরের মতোই এবারও আমি কৃতজ্ঞ।

সিনেমা হল মালিকদের ধন্যবাদ, তারা দর্শক আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। করোনার এই সংকট সময়েও প্রযোজকেরা সাহস নিয়ে সিনেমা মুক্তি দিচ্ছেন, যে হল মালিকেরা দেখানোর সব ধরনের ব্যবস্থা করেছেন তাদেরও ধন্যবাদ।

ঈদ হোক ‘বিদ্রোহী’, ‘গলুই’ ও মুক্তি প্রতীক্ষিত সকল সিনেমাময়। পরিবারের সবাইকে নিয়ে সব সিনেমা দেখার আহ্বান জানাই। সুস্থতা আর নিরাপদে কাটুক প্রত্যেকের ঈদ। উৎসবের প্রতিদিন হোক আনন্দে, পরিবারের সবাইকে নিয়ে। ঈদ মোবারক।

(ফেসবুক থেকে সংগৃহীত)


এই ক্যাটাগরির আরো সংবাদ