শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ইসরায়েল-ফিলিস্তিন: যুদ্ধ বিরতির চূড়ান্ত পর্যায়

আন্তর্জাতিক ডেস্ক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের মধ্যে চলমান ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ চুক্তির বিষয়ে ‘‘চূড়ান্ত পর্যায়ে’’ পৌঁছেছে বলে মধ্যস্থতাকারী কাতার ভিত্তি সংবাদ সংস্থা আলজাজিরা কাতার সরকারের একাধিক মাধ্যম থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

অনুমান করা হচ্ছে, রাতেই অথবা আগামীকাল সকালের মধ্যেই হামাস-ইসরায়েল চুক্তির ঘোষণা আসতে পারে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘‘আমরা একটি চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছি।’’ সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে ২৪০ জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাথে হামাসের মাঝে চুক্তির এই আলোচনায় মধ্যস্থতা করছে কাতার।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার জিম্মিকে মুক্তি দিয়েছে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। চারজনিই কাতারের মধ্যস্থতায় মুক্তি পেয়েছে। এর আগে হামাসের রাজনৈতিক উইং এর প্রধান ইসমাইল হানিয়াও খুব জলদি একটি যুদ্ধ বিরতির আভাস দেন।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি হাশেম আহেলবারা বলেছেন, কাতার সরকারের কাছে চুক্তির বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে হামাস। তাদের এই তৎপরতার পর যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে হামাস-ইসরায়েল। অনেকের ধারণা আজ (মঙ্গলবার) রাতে অথবা আগামীকাল ভোরে চুক্তিটি ঘোষণা করা হতে পারে। চুক্তির সঙ্গে সংশ্লিষ্টরা হামাসের পক্ষ থেকে প্রথম দফায় যারা মুক্তি পাবেন, তাদের কীভাবে ইসরায়েলে পৌঁছানো হবে, সেই প্রক্রিয়া চূড়ান্ত করছেন।

হামাস বলেছে, যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে, প্রথমে তার একটি তালিকা প্রকাশ করবে তারা। তবে বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের একই সময়ে মুক্তি চায় হামাস। আলজাজিরার প্রতিনিধি বলেছেন, নির্দিষ্ট এই বিষয়ে উভয়পক্ষ কীভাবে কাজ করবে, তা আমরা এখনও জানতে পারি নাই।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর, ওই দিন স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ঢুকে ১৪০০ ইসরায়েলিকে হত্যা এবং ২৪০ জনের বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে গাজায় জিম্মি করে হামাস। এই হামলার পর গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি এই উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে; বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ