শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইইউ’র আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।

এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক হত্যাযজ্ঞ সম্পর্কে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “বিভিন্ন দেশ উপর উপর প্রতিক্রিয়া দেখাচ্ছে”। এছাড়া পশ্চিমা বহু দেশের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি হামলায় গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন।

এসব কথার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেন, “যদি আপনারা বিশ্বাস করেন গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন তাহলে অনেক মানুষের মৃত্যু ঠেকাতে আপনাদের উচিত কম অস্ত্র সরবরাহ করা।”

গত ৭ অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর আমেরিকা এ পর্যন্ত ইসরায়েলকে ১০ হাজার টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। গাজায় ইসরায়েলের গণহত্যা চালাতে এ সমস্ত অস্ত্র বড় ভূমিকা রেখেছে। এছাড়া, আমেরিকা প্রতিবছর ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে। সূত্র: আল জাজিরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ