শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল

আন্তর্জাতিক ডেস্ক / ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 

ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে দেওয়া বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনিদের ‘সোর্ড অব কুদস’ অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল।

হিজবুল্লাহ আরও বলেছে, এবারের ‘সোর্ড অব কুদস’ শীর্ষক প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের ওপর নতুন সমীকরণ চাপিয়ে দিয়েছে। এই বিজয় এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। এর মধ্যদিয়ে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইসরাইলের নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ মনে করে অদূর ভবিষ্যতেই গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে।

এদিকে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতার কথা তুলে ধরে এটাকে মাকড়সার ডোম হিসেবে উল্লেখ করেছে ইরানের সেনাবাহিনী।

ইসরাইলের ১১ দিনের ওই আগ্রাসনে গাজায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দুই হাজারের বেশি মানুষ। এ ছাড়া কলকারখানাসহ কয়েক হাজার ভবন ধ্বংস হয়েছে।

নিরপরাধ শিশু ও নারীসহ বেসামরিক নাগরিক হত্যা করায় জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরাইলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ