শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

বিদায় নেওয়ার আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ইরানের একটি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা-সেপান্দের সঙ্গে সহযোগিতা করার দায়ে ‘শহীদ মেইসামি কমপ্লেক্স’ নামক কোম্পানি ও তার পরিচালক মেহরান বাবরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কোম্পানি বেসামরিক কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সেপান্দের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্স যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব।

অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেছেন, ‘ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে আমেরিকা।’ তিনি দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে তা প্রয়োগ করবে প্রতিবেশী দেশগুলোর ওপর।

প্রসঙ্গত, শুক্রবার সেপান্দের প্রধান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে সন্ত্রাসী হামলায় নিহত হন।

  • সূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ