শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ইমরান বিরোধীরা ফের রাস্তায় : লংমার্চ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে দেশ। নিজেদের দাবির পক্ষে রোববার লাহোর শহরে বিশাল সমাবেশ করে বিরোধীদের ১১ দলীয় জোট।

সমাবেশ থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। কর্মসূচি সম্পর্কে পিডিএমের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আমরা ইসলামাবাদ অভিমুখে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে লংমার্চ করব।’ খবর ডনের।

ইমরান বিরোধী রাজনীতিতে বিরোধীরা সোচ্চার হয় সেপ্টেম্বর মাস থেকে। অক্টোবর মাসে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল মিলে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) গঠন করে।

ইমরান সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিতে দেশটির বামপন্থী, ডানপন্থীসহ উদার ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো অভূতপূর্ব এই ঐক্য গড়ে তোলে।

অক্টোবরের মাঝামাঝি থেকে এই জোট একের পর এক কর্মসূচি ঘোষণা করছে। এর মধ্যে নওয়াজ শরিফের জামাতা সাফদার আওয়ানকে সেনাবাহিনী ও সরকার মিলে গ্রেফতার ও হেনস্থা করার পরিপ্রেক্ষিতে বিরোধীরা অভিযোগ করে, ইমরান খান একটি পুতুল সরকারের প্রধান।

নওয়াজ শরিফ লন্ডন থেকে প্রচারিত তার বক্তব্যে সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে বলেন, এই সরকারকে পেছন থেকে কারা চালাচ্ছে তা সবাই জানে।

এছাড়া ইমরান খান নির্বাচিত হওয়ার পর থেকেই বিরোধীদলগুলোর অভিযোগ- সেনাবাহিনীর মদদেই ক্ষমতায় এসেছেন ইমরান খান। সাফদার আওয়ানকে গ্রেফতারের পর সেনাবাহিনী বেশ বিব্রত হয়েছিল।
ইমরানকে সহায়তা করার কথা সেনাবাহিনী অস্বীকার করেছে। ইমরানও বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে তার কোনো ধরনের বোঝাপড়া নেই।

তার অভিযোগ, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার কার্যক্রম বন্ধ করার জন্য এই প্রচারণা চালানো হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ