শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধে বেসামরিক প্রাণহানি ৯ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ইউক্রেন যুদ্ধে নয় হাজার দুশো’রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন ।

তিনি আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর বিগত পাঁচশ’ দিনে ৫৩৭ শিশুসহ নয় হাজার ২৮৭ জন নিহত হয়েছে।

এছাড়া এক হাজার ১১৭ শিশুসহ আহত হয়েছে ১৬ হাজার ৩৮৪ জন।

তিনি উল্লেখ করেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলেই মনে করা হচ্ছে।

ডিকার্লো বলেছেন, বর্তমানে ৬৩ লাখেরও বেশি ইউক্রেনিয়ান শরণার্থী এবং ৫১ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার জোর দিয়ে বলেছে যে, তারা উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে।

এদিকে লন্ডন ভিত্তিক মানাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ২০২২ সালের আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ইউক্রেন বিশেষকরে স্কুল ও হাসপাতালে সামরিক সরঞ্জাম ও অস্ত্র মোতায়েন করে যুদ্ধের আইন লংঘন করছে।সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ