শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ইউক্রেনে ফিরেছে ৫ লাখেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

ভয়াবহ যুদ্ধের কবলে পড়ে দেশ ছেড়েছিলেন ইউক্রেনের লাখ লাখ মানুষ। এর মধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ দেশে ফিরে এসেছেন।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তারা দেশটি ছেড়ে চলে গিয়েছিলেন। রোববার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

জাতীয় সীমান্ত সার্ভিসের দেয়া উপাত্তের উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয় জানায়, ‘গত সপ্তাহে এক লাখ ৪৪ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছেন এবং ৮৮ হাজার মানুষ দেশটিতে ফিরে এসেছেন। এনিয়ে আমাদের মোট পাঁচলাখ ৩৭ হাজার স্বদেশবাসী ইউক্রেনে ফিরলেন।’

শরণার্থী বিষয়ক হাইকমিশনার শনিবার জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের আগ্রাসন শুরুর পর ইউক্রেনের ৪১ লাখ ৭৬ হাজার ৪০১ নাগরিক তাদের দেশ ছেড়ে চলে যান।

যুদ্ধ শুরুর পর প্রতিদিন হাজার হাজার মানুষকে ইউক্রেন ছেড়ে যেতে দেখা যায়। এতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকটের সৃষ্টি হয়।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, এ যুদ্ধের কারণে ইউক্রেনের নাগরিক নন এমন প্রায় দুইলাখ পাঁচ হাজার মানুষ দেশটি ছেড়ে যান। যুদ্ধে এক কোটিরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে, হয় প্রতিবেশি বিভিন্ন দেশে চলে যান বা ইউক্রেনের মধ্যেই গৃহহীন হয়ে পড়েন।


এই ক্যাটাগরির আরো সংবাদ