শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে ১০০ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন কলে বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পরে এই প্যাকেজ ঘোষণা করেন।

বাইডেন বলেন, “১০০ কোটি ডলারের নতুন এই প্যাকেজের অধীনে আরো আর্টিলারি, উপকূলীয় এন্টি-শিপ প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারির জন্য গোলাবারুদ এবং ইউক্রেন ইতোমধ্যে ব্যবহার করছে এমন অত্যাধুনিক রকেট সিস্টেম সরবরাহ করা হবে।”

এক বিবৃতিতে বলা হয়, ফোন কলে বাইডেন বলেছেন, “আমি আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি যে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকবে।”

বাইডেন অবশ্য ইউক্রেনের জন্য ২২ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সহায়তারও ঘোষণা দিয়েছেন। এই মানবিক সহায়তার আওতায় খাবার, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করা হবে।

বাইডেন বলেন, “ইউক্রেনীয় জনগণের সাহস, দৃঢ়তা ও সংকল্প বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ