শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

আসছে রতন টাটার বায়োপিক

বিনোদন ডেস্ক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বলিউডে গত কয়েক বছরে বিভিন্ন পেশার সফল মানুষদের বায়োপিক নির্মিত হয়েছে । শিল্পপতি ধীরুভাই আম্বানির জীবন নিয়ে সিনেমা হয়েছে। তবে রতন টাটার জীবন পর্দায় উঠে আসেনি। বুধবার (৯ অক্টোবর) মধ্যরাতে প্রয়াত হয়েছেন ভারতের এই শীর্ষস্থানীয় শিল্পপতি। এরপর থেকেই তার বায়োপিক নিয়ে বলিপাড়ায় চর্চা হচ্ছে। কিন্তু আদৌ কি তার বায়োপিক হচ্ছে?

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, ভারতের শীর্ষস্থানীয় এই শিল্পপতিকে নিয়ে এক আত্মজীবনীমূলক ছবি নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। রতন টাটার জীবন যেকোনো মানুষের কাছে প্রেরণাদায়ক হয়ে উঠতে পারে। সেই তাগিদ থেকেই নির্মাতা সুধা কোঙ্গারা টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যানের জীবনকে পর্দায় আনতে চলেছেন। ২০২৩ সালের শেষের দিকে ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও নানা কারণে সেটা হয়নি।

সুধা মনে করেন, রতন টাটার মতো ব্যক্তিত্বকে নিয়ে ছবি বানানো অত্যন্ত গর্বের বিষয়। ছবিটি মুক্তির পর রতন টাটার জীবনের এমন কিছু দিক উন্মোচিত হবে, যা খুব কম মানুষই জানেন। এখন এই আত্মজীবনীমূলক ছবির চিত্রনাট্যের ওপর কাজ চলছে।

এখন প্রশ্ন, রতন টাটার চরিত্রে কোন বলিউড তারকাকে দেখা যাবে? এই দৌড়ে বলিউডের পাশাপাশি দক্ষিণি তারকার নামও উঠে এসেছে। বিটাউন নায়ক অভিষেক বচ্চন বা দক্ষিণের সুরিয়ার নাম চর্চায় উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Tata.2

দক্ষিণি তারকা সুরিয়া। ছবি: সংগৃহীত

এদিকে শোনা যাচ্ছে দক্ষিণি তারকা আর মাধবনকেও রতন টাটার চরিত্রে দেখা যাতে পারে। তবে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এর আগে চাউর হয়, অক্ষয় কুমার নাকি রতন টাটার চরিত্রে অভিনয় করবেন। তবে অক্ষয় নিজেই সে গুঞ্জন উড়িয়ে দেন।

Tata.3

অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

সুধা কোঙ্গারা ভারতের জাতীয় পুরস্কারজয়ী চিত্রনির্মাতা। তেলেগু ছবি ‘অন্ধ্রা আন্ডাগারু’র মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হয়েছিল। এর আগে তিনি ‘সুরারাই পোত্রু’র মতো হিট ছবি উপহার দিয়েছেন।

জানা গেছে, রতন টাটার বায়োপিক পর্দায় দেখতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে দর্শকদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ