শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

আল আকসায় ফের সংঘর্ষ, আহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে জেরুজালেমে। ইসরায়েলের পুলিশের সঙ্গে ফিলিস্তিনি জনতার সংঘর্ষে রক্ত ঝরল আল-আকসা মসজিদ চত্বরে।

শুক্রবার সকালে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪২ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের জখম গুরুতর বলে ফিলিস্তিনের মানবাধিকার সংগঠন ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’ দাবি করেছে।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারের নমাজের আগে ইসরায়েলি পুলিশ লাঠি, ঢাল, রবার বুলেট, কাঁদান গ্যাস নিয়ে মসজিদ চত্বরের অদূরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের জমায়েতে হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা বিক্ষোভকারীরা ইট-পাথর ছোড়েন। এক সময় পুলিশ আল আকসা চত্বরে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার রাতেও আল আকসা চত্বরে দু’পক্ষের সংঘর্ষ হয়েছিল।

জেরুজালেম পুলিশ শুক্রবার বিকেলে জানিয়েছে, পাথর ছোড়া ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত বছর, আল আকসা চত্বরে এমনই সংঘর্ষের পরে ফিলিস্তিনি বিদ্রোহী গোষ্ঠী হামাসের সঙ্গে সশস্ত্র লড়াইয়ে জড়িয়ে পড়েছিল ইসরায়েল সেনা। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ