শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

 অলিম্পিক ফুটবল খেলে থাকে অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। তারপরও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা পাখির চোখ করে তাকিয়ে থাকে এই টুর্নামেন্টের দিকে। চলমান টোকিও অলিম্পিক ফুটবলেও তেমন আবহ বিরাজ করছিল। কিন্তু দুই শিবিরে বর্তমানে ভিন্ন আমেজ। কারণ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা, সেখানে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল।

বুধবার সাইতামা স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল স্পেনের। জয় পেলে শেষ আটে যেত আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট স্পেনের। একটি করে জয় ও ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট মিসরের সমান ৪; কিন্তু গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে মিসর। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়াও।

অন্যদিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট ৭। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ আইভরিকোস্ট। এই গ্রুপ থেকে বাদ পড়েছে জার্মানি ও সৌদি আরব।

শেষ আটে স্পেনের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ আইভরিকোস্ট। মিসর খেলবে এই গ্রুপের চ্যাম্পিয়ন ও গতবারের সোনাজয়ী ব্রাজিলের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে অলিম্পিক মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে মিসরকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টারের সম্ভাবনা জিইয়ে রাখে দলটি। কিন্তু মরণপণ শেষ ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি। বুধবার স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে তারা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মেরিনোর গোলে এগিয়ে যায় স্পেন। ৮৭ মিনিটে বেলমন্তোর গোলে সমতা আনে আর্জেন্টিনা।

অন্যদিকে জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে অলিম্পিক মিশন করেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে জয় আসেনি সেলেকাওদের। গোলশূন্য ড্র হয় আইভরিকোস্টের সাথে। গ্রুপের শেষ ম্যাচে ঠিকই জয় তুলে নেয় নেইমারদের উত্তরসূরীরা। ৩-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরবকে। আর তাতেই দাপটের সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ব্রাজিলের।

গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিশন। একটি গোল করেন কুনহা। সৌদি আরবের হয়ে একটি গোল করেন আল আমরি।

আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ।


এই ক্যাটাগরির আরো সংবাদ