শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

আর্জেন্টিনার ‘বিতর্কিত’ চার ফুটবলারের দুজন ফিরে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ব্রাজিলের সাও পাওলোয় তখন সবে শুরু হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। গোটা ফুটবল বিশ্বের চোখ ছিল এ ম্যাচের দিকে। তবে ম্যাচটি শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় ভন্ডুল হয়ে যায়। অভিযোগ উঠে ইংল্যান্ড থেকে আসা চার আর্জেন্টাইন ফুটবলারের দিকে। ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির দাবি, এই ফুটবলাররা নিজেদের ভ্রমণের বিষয়ে মিথ্যা বলেছিলেন ব্রাজিলের ইমিগ্রেশনকে।

এ নিয়ে জলঘোলা হচ্ছে বেশ। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, আর কিছুক্ষণ থাকলেই আটক হতেন ‘বিতর্কিত’ চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো। পরে তড়িঘড়ি করে বিশেষ বিমানে চেপে দলের বাকি সদস্যদের সঙ্গে ব্রাজিল ছাড়েন তারাও। সেই চার ফুটবলারের মধ্য থেকে দুইজন এখন জাতীয় দল ছেড়ে ফিরে যাচ্ছেন নিজেদের ক্লাবে।

প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলেন দুই আর্জেন্টাইন ফুটবলার মার্টিনেজ ও বুয়েন্দিয়া। আজই ক্লাবে যোগ দিতে ফিরে যাচ্ছেন তারা। তবে সরাসরি ইংল্যান্ডে যাবেন না। আগে ক্রোয়েশিয়া যাবেন তারা, সেখানে সাতদিন থাকার পর ইংল্যান্ডে যাওয়ার অনুমতি মিলবে। ক্লাবে ফিরে যাওয়ায় আগামী ১০ সেপ্টেম্বর ভোরে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না মার্টিনেজ ও বুয়েন্দিয়াকে।

অ্যাস্টন ভিলার এই দুই ফুটবলার ফিরে গেলেও প্রিমিয়ার লিগের অন্য দুই ফুটবলার লো চেলসো এবং রোমেরো খেলবেন বলিভিয়ার বিপক্ষে ম্যাচে। অ্যাস্টন ভিলার সঙ্গে আগেই চুক্তি ছিল, ৫ তারিখের ম্যাচ খেলেই ছেড়ে দিতে হবে মার্টিনেজ ও বুয়েন্দিয়াকে। তবে চেলসো এবং রোমেরোর ক্ষেত্রে এতটা কঠোর হয়নি টটেনহ্যাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ