শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

আরভিনকে অধিনায়ক করে জিম্বাবুয়ে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে আছে জিম্বাবুয়ে দল। আসন্ন এ সিরিজ উপলক্ষ্যে ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

দলে নতুন মুখ হিসেবে ঠাঁই পেয়েছেন ওপেনার তাকুদজওয়ানাশে কাইতানো ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। এছাড়াও দলে ফিরেছেন অলরাউন্ডার টিনো মুতুম্বদজি, অভিজ্ঞ সিকান্দার রাজা ও শিন উইলিয়ামস। গেল আগস্টে ক্রিকেট থেকে অবসর নেন ব্রান্ডন টেইলর। তাই এই অভিজ্ঞ ব্যাটারকে বাদ দিয়েই দল ঘোষণা করল জিম্বাবুয়ে।

গত সেপ্টেম্বরের পর প্রথমবারের মত ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। ওই সময় অবশ্য আয়ারল্যান্ড-স্কটল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন আরভিন।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২১ জানুয়ারি। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগেরই অংশ। সিরিজের সবগুলো ম্যাচই হবে পাল্লেকেলেতে।

২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। সেবার দ্বীপদেশটিতে এসে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোতেন্ডা মুতুম্বোদজি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা, শিন উইলিয়াম ও সিকন্দার রাজা।


এই ক্যাটাগরির আরো সংবাদ