শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

আমির খানের সঙ্গে কাজ করতে চান অস্কারজয়ী মিশেল ইয়ো

বিনোদন ডেস্ক / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

৯৫তম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন অভিনেত্রী মিশেল ইয়ো। অস্কারের ৯৫ বছরের ইতিহাসে কোনো এশিয়ান নারী সেরা অভিনেত্রীর পুরস্কার পাননি। মিশেল সেই রেকর্ড গড়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ চলচ্চিত্রে এই অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের। বিশ্বজুড়ে এখন তারই জয়জয়কার। 

মিশেল এখন সকলের প্রিয় মুখ হলেও অভিনেত্রীর প্রিয় তারকার নাম জানতে ভক্তরা বেশ উৎসুক। অনেকেই হয়তো জানেন না, বলিউডের আমির খানের দারুণ ভক্ত মিশেল! মি. পারফেকশনিস্টের সাথে সিনেমা করার ইচ্ছাও জানিয়েছিলেন মিশেল।

অভিনেত্রী একটি পুরনো সাক্ষাৎকারে আমিরের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন। মিশেল বলেছিলেন যে তিনি আমির খানের সাথে কাজ করেননি তবে তারা উভয়েই একটি এনজিওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন যেটি পরিবেশ সংরক্ষণের বিষয়ে কাজ করে।

আমির সম্পর্কে অভিনেত্রী আরো বলেছিলেন, তিনি আমিরের কাজের একজন দুর্দান্ত ভক্ত। তার মতে, আমির শুধু একজন অবিশ্বাস্য অভিনেতাই নন, তিনি একজন মানবতাবাদী। তিনি আশা করেন যে তিনি খুব শীঘ্রই আমিরের সাথে কাজ করার সুযোগ পাবেন। মিশেলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আমিরের সুপারহিট চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ দেখেছেন কিনা যার উত্তরে তিনি বলেছিলেন, “অবশ্যই! আমার মনে হয় না এমন কেউ আছে যে এটি দেখেনি।”

১৯৯৭ সালে জেমস বন্ড চলচ্চিত্র ‘টুমরো নেভার ডাইস’-এ সাবেক বন্ড পিয়ার্স ব্রসনানের সাথে একজন চীনা গুপ্তচর চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা পান মিশেল। ২০২২ সালে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এ তিনি এভলিন ওয়াং চরিত্রে অভিনয় করেন এবং নিজের অভিনয়শৈলী দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নেন। পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার। (সূত্র : টাইমস অফ ইন্ডিয়া)


এই ক্যাটাগরির আরো সংবাদ