শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

আমাকে ফাঁসানো হয়েছে: মুশফিক ফারহান

বিনোদন ডেস্ক / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

এক তরুণীকে অত্যাচারের অভিযোগ ছোট পর্দার সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক রহমান ফারহানের বিরুদ্ধে।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিজেকে ফারহানের এক সময়ের ‘প্রেমিকা’ দাবী করা ওই তরুণী।

শুক্রবার সকালে জিডির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক সাহেরা খানম।

ওই জিডির বিষয়ে অভিনেতা ফারহানের দাবী, তাকে ফাঁসানো হয়েছে।

জিডিতে ওই তরুণীর অভিযোগ, ফারহানের সঙ্গে তার ৫ বছরের প্রেম ছিল। সম্পর্ক থাকাকালীন তাকে বিভিন্নভাবে অত্যাচার করতেন এই অভিনেতা। এতে অতিষ্ট হয়ে এক সময় ফারহানের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফারহান। গত ২৭ মে তার পুরো পরিবারকে ‘ধ্বংস’ করার হুমকি দেন ফারহান।

তরুণীর আরো অভিযোগ, নিজেকে রক্ষা করতে মিথ্যা অপবাদ দিচ্ছে ফারহান। অর্থ আত্মসাতের বানোয়াট অভিযোগও আনছেন তিনি।

এক গণমাধ্যমকে তরুণী বলেন, ‘আমি নাকি ফারহানের কাছ থেকে টাকা নিয়েছি। এমনটা সবাইকে বলে বেড়াচ্ছে সে। সে আমার নামে মিথ্যা রটিয়ে নিজেকে রক্ষা করতে চাইছে।’

এদিকে ওই তরুণীর সব অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা ফারহান। তবে অভিযোগকারিনী তার সাবেক প্রেমিকা কি না, সে বিষয়টি খোলাশা করেননি এই অভিনেতা।

এ বিষয়ে এক গণমাধ্যমকে শুক্রবার ফারহান বলেন, ‌‌‘এখন এই বিষয়ে তেমন কিছু বলতে চাই না। শনিবার এই প্রসঙ্গে জানাব। তবে এটুকু বলতে পারি, আমাকে ফাঁসানো হয়েছে।’

প্রসঙ্গত, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন জনপ্রিয়তা পান মুশফিক রহমান ফারহান। এর কয়েকদিন পর ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ২০১৬ সালের নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর ‘একটি তিন মাসের গল্প’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন ফারহান। নাটকটি দিয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর আরজের চাকরি ছেড়ে অভিনয়টাকেই পেশা হিসেবে নেন। এবার ঈদেও তার একাধিক নাটক প্রচারিত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ