শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

আবাহনীকে জয়ে ফেরালেন মুশফিক–মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

আবাহনীর প্রথম তিন ম্যাচের তিন জয়েই অবদান ছিল অধিনায়ক মুশফিকুর রহিমের। কাল চতুর্থ রাউন্ডের ম্যাচে মুশফিক ব্যর্থ হয়েছিলেন, হারে আবাহনীও। সেই মুশফিক আজ আবার ফিরেছেন স্বরূপে, পেয়েছেন রান। আর তাতে জয়ের ধারায় ফিরেছে আবাহনীও।

তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয়ের পথটা আজ একা পাড়ি দিতে হয়নি মুশফিককে।

সঙ্গী হিসেবে পেয়েছেন মোসাদ্দেক হোসেনকেও। দুজনের অপরাজিত ফিফটি আর ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে আবাহনী ম্যাচ জিতেছে ৭ উইকেটে।

গাজী গ্রুপের ওপেনার সৌম্য সরকার পরপর দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছেন। ৫০ বলে ৬৭ রান এসেছে এই বাঁহাতির ব্যাট থেকে। সৌম্যের সঙ্গে ওপেনিংয়ে নেমে জাতীয় দলের আরেক ক্রিকেটার মেহেদী হাসান করেছেন ৩২ বলে ৪৩ রান।

কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় গাজী গ্রুপের রান প্রত্যাশিতভাবে বাড়েনি। তারা থেমেছে ১৫০ রানে। আবাহনী সেই রান পেরিয়ে যায় ১৮ ওভারেই। মুশফিক ৩৫ বলে অপরাজিত ৫৩ রান করেছেন ৪টি চার ও ১টি ছক্কায়।

মোসাদ্দেক হোসেন ছিলেন আরেকটু আগ্রাসী। ২৮ বলে ৫০ রান করেছেন ৪টি চার ও ৩টি ছক্কায়। দুজনের ১০৫ রানের জুটিতে ১৮ ওভারেই আবাহনী ম্যাচ জেতে ৭ উইকেটে। ম্যাচসেরা যথারীতি মুশফিক।

বিকেএসপিতে বিকেলের ম্যাচে তামিম ইকবালের প্রাইম ব্যাংক জিতেছে সহজেই। প্রাইম ব্যাংকের বোলিং আক্রমণটা সাজানো একঝাঁক জাতীয় দলের তারকা নিয়ে।

আজ প্রতিপক্ষ শেখ জামালকে দাঁড়াতেই দেননি রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাঈম হাসানরা। তাঁদের সামনে শেখ জামাল ৬ উইকেটে করে ১৩৪ রান।

পরে রনি তালুকদার, তামিম ও এনামুল হক মিলে প্রাইম ব্যাংককে জিতিয়েছেন ৭ উইকেটে। বিকেলে বিকেএসপির অন্য মাঠে পারটেক্সকে ৩৩ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।


এই ক্যাটাগরির আরো সংবাদ