শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

আবারও ব্যর্থ সাকিব, খুলনার জয়

স্পোর্টস ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
ফাইল ছবি

ব্যর্থতার বৃত্তে আটকে আছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অফ ফর্মে রয়েছেন এই তারকা অলরাউন্ডার। আগের পাঁচ খেলায় যথাক্রমে- ১৫, ১২, ৩, ১১, ১৪ রানে আউট হওয়া সাকিব রোববার ফেরেন মাত্র ৪ রানে।

ছয় ম্যাচে সাকিবের সংগ্রহ ৯.৮৩ গড়ে মাত্র ৫৯ রান। টুর্নামেন্টে বল হাতেও তেমন কোনো নৈপুণ্য দেখাতে পারেননি। ১০৬ রান খরচ করে শিকার করেছেন মাত্র ৩ উইকেট।

সাকিবের ব্যর্থময় আরও একটি ম্যাচে জয় পেল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা। রোববার রাজশাহীর বিপক্ষে ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের চার বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার জহুরুল ইসলাম অমি। শেষদিকে ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ২৭ রান করেন ইমরুল কায়েস।

তার আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৫৫ আর নুরুল হাসান সোহানের ২১ বলের অপরাজিত ৩৭ রানে ভর করে ১৪৫ রান করে রাজশাহী। বাজে ফর্মের কারণে এ ম্যাচে সুযোগ পাননি মোহাম্মদ আশরাফুল। আগের পাঁচ ম্যাচে মাত্র ৫৯ রান করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।


এই ক্যাটাগরির আরো সংবাদ