শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

আবারও তফসিলের আগে সংশোধন হচ্ছে আরপিও

দর্পণ ডেস্ক / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং আচরণবিধিতে আরও এক দফা সংশোধনী আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত পোস্টাল ভোটিং যুক্ত হওয়ায় গণভোট অধ্যাদেশের সঙ্গে আরপিওতে সমন্বয় করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণভোটের কারণে আরপিওতে আবার সংশোধনী প্রয়োজন হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি তোলা হবে।

আরপিও-এর অনুচ্ছেদ ২৭–এ প্রস্তাবিত পরিবর্তনসমূহ

  • পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে ক্রস বা টিক চিহ্ন না থাকলে সেই ভোট গণনা হবে না।
  • আদালতের রায়ের কারণে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে সংশ্লিষ্ট আসনের আগে জমা হওয়া পোস্টাল ব্যালট গণনায় নেওয়া হবে না।
  • ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট গ্রহণযোগ্য হবে না।

আচরণবিধির দফা ৪-এর উপবিধি (৩), বিধি ৬-এর উপবিধি (ক), (খ), (গ), (ঘ), বিধি ৯-এর উপবিধি (গ) এবং বিধি ২৬-এর উপবিধি (৩)–সহ বিভিন্ন জায়গায় ভাষাগত ও প্রক্রিয়াগত ভুল সংশোধন করা হচ্ছে।

বিধিমালার ১৪(খ)-এর সংশোধনী প্রস্তাব অনুযায়ী—
প্রতি সংসদীয় আসনে ইউনিয়ন, পৌরসভা বা মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে বিলবোর্ড অথবা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি (যেটি বেশি হয়) বিলবোর্ড ব্যবহার করা যাবে। ফলে প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রচারণামূলক বিলবোর্ড ব্যবহার সম্ভব হবে।

বিধি ১৭-এর উপবিধি (১) সংশোধন করে নির্বাচনী প্রচারে মাইক ব্যবহারের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ