শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

আপিল করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের আগে ভোটাধিকার হারানোর পর আপিল করলেন চিত্রনায়ক, প্রযোজক শাকিব খান।

টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় শাকিব খানের নাম প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল প্রযোজক সমিতি।

ভোটাধিকার ফিরে পেতে দিন দুয়েক আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ তিনি আপিল করেছেন বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু।

বাবু বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, ৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে; সেই তালিকায় শাকিব খানের নাম উঠবে কি না-সেদিনই জানা যাবে।

গত বছরের মার্চে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কমিটি বিলুপ্ত করে ‍বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হককে প্রশাসক হিসেবে বসানো হয়েছে। আগামী ২১ মে এফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রশাসক।

২০১৪ সালে যাত্রা শুরুর পর এস কে ফিল্মসের প্রযোজনায় ‘হিরো: দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ