শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বুধবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিজয়ী হিসেবে সাকিবের নাম ঘোষণা করেছে।

জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। সাকিব মনোনয়ন পেয়েছিলেন জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায়। সফরের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বল হাতে নেন ৫ উইকেট। প্রথম ওয়ানডে ৫ উইকেটসহ ৩ ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। এক ম্যাচে খেলেন অপরাজিত ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস।

আইসিসির কাছ থেকে জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার আগে আরও একটি স্বীকৃতি পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে ব্যাট-বল হাতে ছিলেন দুর্দান্ত। তাতেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এমন পারফরম্যান্সের সুবাদে সাকিব আল হাসান আবারও চলে এসেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ২০১৭ সালের অক্টোবরের পর ফের এই ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব।


এই ক্যাটাগরির আরো সংবাদ