শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সময়টা যখন জাসপ্রিত বুমরাহর তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, সেটাই স্বাভাবিক। গতকাল বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পাওয়া বুমরাহ আজ আরো বড় স্বীকৃতি পেয়েছেন। প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে ভারতীয় পেসারের হাতে উঠেছে মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন বুমরাহ। তার আগে জিতেছেন রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮)। ৩১ বছর বয়সী পেসার ভারতের চার কিংবদন্তির পাশে বসতে পুরস্কার জিততে পেছনে ফেলেছেন ট্রাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুককে।

২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন তিনি। যা গেল বছরের সর্বোচ্চ। দুইয়ে থাকা ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি ৩১ বছর বয়সী পেসারের। ভারতীয় পেসার গত বছরের উইকেটে রেকর্ডও গড়েছেন।

টেস্ট ইতিহাসের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে কম বোলিং গড়ে ৭০ উইকেট নেওয়া বোলার তিনি। গত বছর ১৪.৯১ গড়ে উইকেট নিয়েছেন তিনি।

এক পঞ্জিকাবর্ষে ৭০ উইকেট নেওয়া বিশ্বের ১৭তম বোলার বুমরাহ। আর ভারতীয়দের মধ্যে চতুর্থ। তার আগে এই কীর্তি গড়েছেন কপিল দেব, অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিন।

 

২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারের রেকর্ডও গড়েছেন তিনি।

দীর্ঘদিন পিঠের চোটে ভোগা বুমরাহ ২০২৩ সালের আগস্টে মাঠে ফিরে ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়েছেন। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজই তার প্রকৃষ্ট উদাহরণ। দল হিসেবে ভারত প্রতিপক্ষদের কাছে ধরাশায়ী হলেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের ‘যম’ হয়ে দাঁড়ান বুমরাহ। ৩-১ ব্যবধানে হারা সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ১৯ উইকেট নেন বুমরাহ।

২০২৪ সালে দীর্ঘ ১৩ বছর পর আইসিসির কোনো ট্রফি জিতেছে ভারত। দ্বিতীয়বারের মতো সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে অনন্য অবদান রেখেছেন বুমরাহ। টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরাও হয়েছেন তিনি।

অন্যদিকে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অ্যামেলিয়া কার। ‘র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি’ জেতা প্রথম নিউজিল্যান্ড ক্রিকেটার এই অলরাউন্ডার। সেরার লড়াইয়ে হারিয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ