শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

আইসিসির দশক সেরা ওয়ানডেতে সাকিব

স্পোর্টস ডেস্ক / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
সাকিব আল হাসান ।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির দশকের সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। রোববার দুপুরে আইসিসি দশকের সেরা ওয়ানডে দল ঘোষণা করে।

তিনজন ভারতীয়, দুইজন করে দক্ষিণ আফ্রিকান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছে দশকের সেরা ওয়ানডে দলে। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন দশকের সেরা দল।

১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৬৩২৩ রান করেছেন এবং ২৬০টি উইকেট নিয়েছেন।

গত ১০ বছরে যারা ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নিয়ে এই একাদশ বানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মনোনীত সাংবাদিক, ক্রিকেট সম্প্রচারকরা। ২০১১ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সাতই অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স আমলে নেয়া হয়েছে এখানে।

২০১৯ সালে আইসিসিরি দুর্নীতি-বিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের তিনটি অভিযোগ স্বীকার করে নেয়ার পর ২ বছরের জন্য সাকিব আল হাসানকে বহিষ্কার করা হয়, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা ছিল।

নিষেধাজ্ঞা শেষ করেই বাংলাদেশের সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের জায়গা ফিরে পান। গত বছরের ২৯শে অক্টোবর সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা।চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে এই নিষেধাজ্ঞা শেষ করেছেন সাকিব।

এদিকে আইসিসি আরো দুই ফরম্যাটে দশকের সেরা ক্রিকেট দল নির্বাচন করেছে, যেখানে পুরুষ কিংবা নারী কোনো দলেই বাংলাদেশের আর কোনো ক্রিকেটার জায়গা পাননি।

  • আইসিসির দশকের সেরা ওয়ানডে দল:

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।


এই ক্যাটাগরির আরো সংবাদ