শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আইফোন ট্র্যাক করতে চায় ফেসবুক

আইটি ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

ফেসবুক আইফোন ও আইপ্যাডে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের কাছে তাদের কার্যক্রম ট্যাক করার অনুমতি চাইবে। যারা অনুমতি দেবেন তাদের আরো ‘পার্সোনালাইজড’ বিজ্ঞাপন দেখাবে সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের বিজ্ঞাপন ও ব্যবসায়িক সেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান লিভাই বলেন, অনুরোধে সম্মতি দেওয়ার মানে এই নয় যে ফেসবুক নতুন ধরনের ডেটা নিতে পারবে। কিন্তু আমরা মানুষকে আরো ভালো অভিজ্ঞতা দেওয়া অব্যাহত রাখতে পারবো।

অন্যদিকে এবারের বসন্তে নিজস্ব গোপনতা নিয়ন্ত্রণ ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ওই গোপনতা নিয়ন্ত্রণের অধীনে কোনো অ্যাপ ব্যবহারকারীকে গোপনে ট্র্যাক করতে পারবে না।

ইউএসএ টুডে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, টুলটির ব্যাপারে আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে ফেসবুক। তাদের ভাষ্যে, এটি গোপনতার জন্য নয়, মুনাফার জন্য করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ