শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

আইনি লড়াইয়ের পর অবশেষে ট্রাম্পের আয়কর নথি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

ছয় বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি অবশেষে প্রকাশ পেয়েছে। ডেমোক্র্যাটরা ২০১৯ সাল থেকে ট্রাম্পের কর নথি চেয়ে আসলেও ট্রাম্প তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়িয়েছিল। খবর বিবিসির।

গত সপ্তাহে নথিটি প্রকাশের পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’র ভোটের মধ্য দিয়ে চার বছরের এই আইনি লড়াইয়ের অবসান হয়।

প্রকাশিত কর নথিটিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বে থাকার সময়কার অনেক বেশি বিস্তারিত তথ্য আছে।স্যোশাল সিকিউরিটি এবং ব্যাংক একাউন্ট নম্বরের মতো কিছু স্পর্শকাতর তথ্য সম্পাদনা করে ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কার এ আয়কর নথি প্রকাশ করা হয়েছে।এমন সময় এ নথি প্রকাশ হলো যখন আর মাত্র কয়েক দিন পর ফের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে চলেছেন রিপাবলিকানরা।

এই কর নথিগুলো থেকে সামনে আসতে পারে ট্রাম্পের আর্থিক অবস্থা, সম্পদ, আয়ের উৎস, দাতব্য খাতে অবদান কিংবা বিদেশি প্রতিষ্ঠানের কাছে থাকা তার ঋণের তথ্যও। এর আগে কর সংক্রান্ত জয়েন্ট কমিটির (জেসিটি) প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প তার প্রেসিডেন্সির শেষ বছর ২০২০ সালে কোনো ফেডারেল আয়কর দেননি।২০১৭ সালে তিনি মাত্র ৭৫০ ডলার আয়কর দিয়েছিলেন। আর ২০১৮ এবং ২০১৯ সালে ট্রাম্প মোট ফেডারেল আয়কর দিয়েছিলেন ১১ লাখ ডলার। শুক্রবার কয়েকশ পাতার কর নথি প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রাম্প শিবির হুশিয়ার করে দিয়ে বলেছে, এর ফলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভেদ আরও বাড়বে।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ডেমোক্র্যাটদের এটি করা উচিত হয়নি। সুপ্রিম কোর্টেরও এটি অনুমোদন করা উচিত হয়নি। এটি অনেকের জন্য ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে ডেমোক্র্যাটরা বলছেন, এই কর নথি প্রকাশ করাটা অপরিহার্য ছিল। মার্কিন প্রেসিডেন্টদের কর নথি প্রকাশের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে দশকের পর দশক ধরে প্রেসিডেন্টরা স্বেচ্ছায়ই তাদের কর নথি প্রকাশ করে আসছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ