শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

আইইউবিএটি’র উপাচার্য হলেন অধ্যাপক ড. আব্দুর রব মিয়া

নিজস্ব প্রতিবেদক / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. আব্দুর রব মিয়া। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আব্দুর রব মিয়াকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

কর্মজীবনে অধ্যাপক রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ও পরিচালক ছিলেন। তিনি চীনের ইউনান নরমাল ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলেন। ড. রব সার্ক দেশগুলোতে ব্যবস্থাপনা বিভাগের সংগঠন এমডিসার প্রেসিডেন্ট ছিলেন ও বর্তমানে তিনি এর নির্বাহী কমিটির সদস্য।

এছাড়া তিনি সমাজ কল্যাণমূলক সংগঠন উত্তরা সিনিয়র সিটিজেনস সোসাইটির আজীবন সদস্য ও বৃহত্তর ফরিদপুরের পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী সদস্য।

অধ্যাপক ড. আব্দুর রব ইউনিভার্সিটি অফ বেলগ্রেড থেকে ডক্টরেট, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রি এবং অস্ট্রেলিয়া থেকে সার্টিফায়েড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট সনদ অর্জন করেন। তার প্রকাশিত অনেক গবেষণা প্রবন্ধ, বই, ও কনফারেন্স পেপার আছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায়ও তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্য রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ